ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫ ২২:০৩ পি এম
ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি।।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কর্মচারী ও প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র শিবির। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মহৎ উদ্যোগে কলেজ ছাত্র শিবির এই কার্যক্রম আয়োজন করে।
সোমবার ২০ জানুয়ারি রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের কর্মচারী ও প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের অফিস সম্পাদক মাঈন উদ্দিন মোহন,দাওয়াহ ও মাদরাসা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, । এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র শিবিরের সভাপতি আবদুর রাকিব, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,সাহিত্য সম্পাদক আব্দুল আউয়ালসহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্র শিবিরের এই উদ্যোগ সাধারণ কর্মচারী ও প্রহরীদের মাঝে প্রশংসিত হয়েছে। তারা ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
- শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ
- সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন
- বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার
- চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
- ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ
- রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
- ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল
- দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
- কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত